তারুণ্যের জুলাই ফাউন্ডেশন

আমাদের সম্পর্কে

আমাদের কণ্ঠ, আমাদের চেতনা।

তারুণ্যের জুলাই ফাউন্ডেশন

তারুণ্যের জুলাই একটি নিবন্ধিত সামাজিক ও মানবিক সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবার এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের প্রয়োজনভিত্তিক সহযোগিতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য আমরা কাজ করি।

নিবন্ধন নম্বর: S-14850/2026

আমাদের লক্ষ্য

একটি বিশ্বস্ত, স্বচ্ছ ও কার্যকর সেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রয়োজনের সময়ে মানুষ সহজে সঠিক তথ্য ও সহযোগিতা পেতে পারেন।

আমাদের দর্শন

সেবা কোনো অনুগ্রহ নয়; সেবা মানুষের প্রতি দায়িত্ব। একজন আহত মানুষের চিকিৎসা, প্রয়োজনের সময়ে রক্ত সহায়তা এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিটি উদ্যোগই আমাদের কাছে মানবতার সেবা।

আমাদের অঙ্গীকার

প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দেওয়া।